“বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না; নমিনেশন বাণিজ্য করে”
নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৮ সালের পর থেকে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা শুধু বাণিজ্য করে। হয়তো তারা আসবে। নমিনেশন বাণিজ্য করবে।
আজ মঙ্গলবার বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলন যোগদান-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, তাদের প্রতি মানুষের ঘৃণা, এটা মাথায় রাখতে হবে। ২০০৮ সালের পর থেকে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা শুধু বাণিজ্য করে। হয়তো তারা আসবে। নমিনেশন বাণিজ্য করবে। কিছু টাকা পল্টন অফিস, গুলশান অফিস পাবে। আর বাকি টাকা যাবে লন্ডনে। এই তো নির্বাচনে অংশগ্রহণ। একটা সময় নিজেরাই মারামারি করবে। বলবে, এইতো আমরা ইলেকশন করতে পারছি না। উইথড্র করলাম। এইতো তাদের নির্বাচনে অংশ নেয়া।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিয়ে শেখ হাসিনা বলেন, নির্বাচনে অংশগ্রহণটা কার? ভোট চোরদের, ভোট ডাকাতদের, খুনি, জাতির পিতার হত্যাকারী, ২১ আগস্টের হামলাকারীদের? এদের মানুষ চায়? এদের প্রতি তো মানুষের ঘৃণা আছে।
তিনি বলেন, আমার কাছে অংশগ্রহণ বলতে জনগণের অংশগ্রহণ, সেটা থাকবে। জনগণ ইতোমধ্যে সব নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।
যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে সেটাই অংশগ্রহণমূলক নির্বাচন। বিগত কয়েকটি নির্বাচনে জনগণ ভালো পরিবেশে ভোট দিয়েছে, ভবিষ্যতে ভালোভাবে ভোট দিতে পারবে। নির্বাচন নিয়ে কোনো চাপ নেই।
বিএনপি নেতাদের সিঙ্গাপুর যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে জায়গা না পেয়ে বিদেশে গিয়ে কার শিং গজালো, তার খোঁজ আমি নিতে পারব না।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, যে কয়টা নির্বাচন হয়ে গেল, সেখানে কি জনগণ নির্বিঘ্নে অংশ নিতে পারেনি? কেউ কেউ চেষ্টা করেছে নিজেরাই গোলমাল করে প্রশ্নবিদ্ধ করতে। কিন্তু সফল হয়নি।
শেখ হাসিনা বলেন, দেশে জায়গা না পেয়ে বিদেশে গিয়ে কার শিং গজালো, তার খোঁজ আমি নিতে পারব না। সিঙ্গাপুর গিয়ে কার শিং গজালো সেটা আমি দেখব কোথা থেকে। তারা সেখানে শিং ধার করতে গেছে কি না, গুঁতা মারবে, বাংলাদেশের জনগণকে নির্বাচন করতে দেবে না, গোয়েন্দা সংস্থা দিয়ে খোঁজ নেয়ার চেষ্টা করব কে কোথায় গেল, কী করল। শিং নেই তবু সিংহ। এ নিয়ে চিন্তার কী আছে।
আরও পড়ুনঃ “বুদ্ধিজীবীদের বিবৃতি কি বুদ্ধি খাটিয়ে শ্রমিকদের বঞ্চিত করার জন্য”






দেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের প্রাণহানি - Tathya Sangjog
August 29, 2023[…] আরও পড়ুনঃ “বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না;… […]